ব্লক মার্কেটে লেনদেন ৪৪টি কোম্পানির ১৪৪ কোটি টাকার

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে লেনদেন ৪৪টি কোম্পানির ১৪৪ কোটি টাকার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানির ১৪৪ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর ২ কোটি ২১ লাখ ৬৫ হাজার ৬৪৪টি শেয়ার ৭৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৪৪ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬৮ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে রেনাটার। দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি ৬৫ লাখ টাকার সামিট পাওয়ারের, তৃতীয় সর্বোচ্চ ১৩ কোটি ১০ লাখ টাকার লিন্ডে বিডির, আইডিএলসি’র ৯ কোটি ১৫ লাখ টাকার এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৭ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের ৬ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার টাকার, আনআরবিসি ব্যাংকের ৩ কোটি ৮০ লাখ ৩৩ হাজার টাকার, প্রভাতী ইন্সুরেন্সের ৩ কোটি ৬৮ লাখ টাকার, আরডি ফুডের ১ কোটি ১৬ লাখ টাকার, জেনিক্স ইনফোসিসের ১ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র ৯৮ লাখ ২৮ হাজার টাকার, বীকন ফার্মার ৮০ লাখ ৪০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৫৩ লাখ ৪৩ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ৫০ লাখ ২০ হাজার টাকার, প্রগতি ইন্সুরেন্সের ৩৮ লাখ ৩৪ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৩৩ লাখ ৭৬ হাজার টাকার, রবি আজিয়াটার ৩১ লাখ ৬৪ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ৩১ লাখ ৬০ হাজার টাকার, ঢাকা ডায়িংয়ের ৩১ লাখ ৫৫ হাজার টাকার, ন্যাশনাল পলিমার ২৮ লাখ ৩ হাজার টাকার, বিএসআরএম লিমিটেড ২০ লাখ টাকার, ঢাকা ইন্সুরেন্সের ১৮ লাখ ৮৪ হাজার টাকার, রূপালী লাইফের ১৭ লাখ ৯৭ হাজার টাকার, লংকাবাংলা ফাইনান্স ১৬ লাখ টাকার, ব্র্যাক ব্যাংকের ১৫ লাখ ৮৩ হাজার টাকার, কর্ণফুলি ইন্সুরেন্সের ১৪ লাখ ৯৬ হাজার টাকার, স্টানডার্ড ইন্সুরেন্সের ১৪ লাখ টাকার, লুবরেফের ১৩ লাখ ৯২ হাজার টাকার, প্রগতি লাইফের ১২ লাখ ৩৭ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ১১ লাখ ৯৩ হাজার টাকার, লিগ্যাসি ফুটের ১০ লাখ ৬৮ হাজার টাকার, সিভিও পেট্রোক্যামিক্যাল ১০ লাখ ৩৫ হাজার টাকার, ডিবিএইচের ১০ লাখ ১১ হাজার টাকার, আমান কটনের ৯ লাখ ৭৩ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৮ লাখ ২০ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্সুরেন্সের ৬ লাখ ৩ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৬ লাখ টাকার, কাট্টালি টেক্সটাইলের ৫ লাখ ৯৬ হাজার টাকার, ই-জেনারেশনের ৫ লাখ ৬৬ হাজার টাকার, সান লাইফ ইন্সুরেন্সের ৫ লাখ ১৩ হাজার টাকার, বিডি থাইয়ের ৫ লাখ ৪ হাজার টাকার, প্রগ্রেসিফ লাইলের ৫ লাখ ৩ হাজার টাকার, সমতা লেদার ৫ লাখ ১ হাজার টাকার, নর্দার্ন জুটের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০