ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ১৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৩ লাখ ৫০ হাজার ৯১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৩৮ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের শেয়ার। এই কোম্পানি ৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
উত্তরা ব্যাংক ২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
যমুনা অয়েল লিমিটেড ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, গ্রামীণফোন, লংকাবাংলা ফিন্যান্স, ম্যারিকো, প্রাইম ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস, এসএস স্টিল ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।








