ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ব্লক মার্কেটে ২৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্লাক্সো স্মিথ। কোম্পানিটির মোট ২ কোটি ৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রমীণ ফোন। কোম্পানির ২ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

বৃটিশ আমেরিকান টোব্যাকো মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- আরগন ডেনিমস ২৭ লাখ ১০ হাজার, ব্যাংক এশিয়া ২৪ লাখ ৮৬ হাজার, বিডিকম অনলাইন ৩২ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেবল ৯৭ লাখ ৩০ হাজার, ঢাকা ব্যাংক ৬৭ লাখ ৮৭ হাজার, ইস্টার্ন ইন্স্যুরেন্স ৯ লাখ ৪৩ হাজার, ইসলামীক ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ৩৭ লাখ ২৩ হাজার, জেএমআই সিরিঞ্জ ৭ লাখ ৭৮ হাজার, নাভানা সিএনজি ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার, ওয়াইম্যাক্স ১৫ লাখ, অলিম্পিক ৫৮ লাখ ৩২ হাজার, পাওয়ার গ্রিড ১৩ লাখ ৭১ হাজার, প্রভাতি ইন্স্যুরেন্স ১৬ লাখ ৮ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইল ১৭ লাখ, সায়হাম কটন ১০ লাখ ৯৫ হাজার, শাহজালাল ইসলামি ব্যাংক ১০ লাখ ৫৭ হাজার, এসকে ট্রিমস ৪৮ লাখ ২৮ হাজার, সোনারবাংলা ইন্স্যুরেন্স ৮ লাখ ২৪ হাজার, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স ৩৮ লাখ ২৯ হাজার এবং ইউনাইটেড পাওয়ারের ৯৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০