ব্লক মার্কেটে ১৪১ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১৪১ কোটি টাকার লেনদেননিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬১ লাখ ৬৩ হাজার ৬৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪১ কোটি ৫৪ লাখ টাকা।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বেক্সিমকো গ্রীণ সুকুক ৪৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ ৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকম ১ কোটি ২০ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ২ কোটি ৮৬ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১ কোটি ৪৯ লাখ, বিকন ফার্মা ৩ কোটি ৭২ লাখ, বেঙ্গল উইন্ডসোর ১ কোটি ১২ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেবল ১ কোটি ১৬ লাখ, ফরচুন সুজ ১ কোটি ৭৫ লাখ, জেনেক্স ইনফোসিস ১ কোটি ২৬ লাখ, স্যালভো কেমিক্যাল ২ কোটি ১৪ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ৪১ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
পুঁজিবাজার রিপোর্টে – আ/সি – ১৪ মার্চ ২০২৩।








