পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৯৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪৬ কোটি ৬ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের। কোম্পানিটি ১০৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এমারেল্ড অয়েল ৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২৩ মে২০২৩।








