ব্লক মার্কেটে ১৪ কোম্পানির সাড়ে ১২ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১৪ কোম্পানির সাড়ে ১২ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৪টি কোম্পানির সাড়ে ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩৬ লাখ ৫৪ হাজার ২০৭টি শেয়ার ২০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১২ কোটি ৫৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৬৭ লাখ ১৩ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের।

এছাড়া ইউনাইটেড পাওয়ারের ৯০ লাখ ৬০ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩৪ হাজার টাকার, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ৪৬ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৪ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ১২ লাখ ৬৪ হাজার টাকার, গ্রামীণফোনের ৮ লাখ ৬৩ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫৭ লাখ ৮৭ হাজার টাকার, বিডিকমের ৫ লাখ ১৪ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৬ লাখ ৩০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৩০ হাজার টাকার এবং আমান ফিডের ১১ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১লা নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০