ব্লক মার্কেটে ১৫৯ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » ব্লক মার্কেটে ১৫৯ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৬৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪ কোটি ২২ লাখ ৫৪ হাজার ৭০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫৯ কোটি ৬০ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৭৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডেল্টা লাইফ ৩৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ন্যাশনাল হাউজিং ২২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আমান ফিড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, অ্যাপেক্স ফুডস, অ্যারামিট সিমেন্ট, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, বিএটবিসি, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টস, বিকন ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, এস্কয়ার নিট কম্পোজিট, ফার কেমিক্যাল, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, গ্রামীণফোন, আইএফআইসি ব্যাংক, ইনডেক্স অ্যাগ্রো, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, ইসলামিক ফিন্যান্স, কে অ্যান্ড কিউ, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মেট্রো স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল হাউজিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, পিএফআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্মা এইডস, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড, প্রিমিয়ার সিমেন্ট, প্রিমিয়ার লিজিং, প্যারামাউন্ট টেক্সটাইল, রহিমা ফুড, আরএকে সিরামিকস, আরডি ফুড, রেনেটা, রূপালী ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১০ আগস্ট , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১