ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার ব্লক মার্কেটে ১৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণ ফোন। কোম্পানিটির মোট ৫ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্লাক্সো স্মিথ। কোম্পানির ৩ কোটি ৯২ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
রুপালী লাইফ ইন্স্যুরেন্স মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স ১৬ লাখ ২০ হাজার, ব্র্যাক ব্যাংক ১ কোটি ২২ লাখ ২৫ হাজার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ১১ লাখ ৫৯ হাজার, আইডিএলসি ৩৫ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ২৩ লাখ ৪০ হাজার, এমএল ডায়িং ৭৯ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ৬৯ লাখ ৯০ হাজার, সমতা লেদার ২৯ লাখ ১০ হাজার, শাহজিবাজার পাওয়ার ৫ লাখ ৪০ হাজার এবং তসরিফা ইন্ডাস্ট্রিজের ৫৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








