ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার ব্লক মার্কেটে ১১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৬৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। কোম্পানিটির মোট ৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক। কোম্পানির ৩ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ব্যাংক এশিয়া লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৯৮ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স ১৪ লাখ ৪১ হাজার, ইস্টার্ন ব্যাংক ৫ লাখ ২০ হাজার, ইফাদ অটোস ৯ লাখ ৪৮ হাজার, এমএল ডায়িং ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার, মুন্নু স্ট্যাফলার্স ৬ লাখ ১৭ হাজার, ন্যাশনাল পলিমার ৫৭ লাখ ২৭ হাজার, প্রভাতি ইন্স্যুরেন্স ৬ লাখ ৬৮ হাজার এবং ইউনাইটেড পাওয়ার ৭৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০