ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার ব্লক মার্কেটে ১১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৮ লাখ ৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। কোম্পানিটির মোট ৮ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক। কোম্পানির ৫ কোটি ১১ লাখ ১১ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ব্যাংক এশিয়া লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স ১০ লাখ ৬৩ হাজার, জেনেক্স ইনফোসিস ২৭ লাখ ৭২ হাজার, আইডিএলসি ৬২ লাখ, এমএল ডায়িং ১ কোটি ১২ লাখ ৫০ হাজার, মুন্নু স্ট্যাফলার্স ৮ লাখ ৮৩ হাজার, প্রাইম ফিন্যান্স ১০ লাখ ৫৮ হাজার, রেকিট বেনকিজার ১৭ লাখ ২ হাজার এবং রূপালী ব্যাংক ৩১ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১