ব্লক মার্কেটে ১৮ কোম্পানির ১১ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১৮ কোম্পানির ১১ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ১৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৩ লাখ ৩৬ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৩৩ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এসকে ট্রিমস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংক ২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পাওয়ার, বিএটিবিসি, বিডিকম অনলাইন, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ, ফরচুন সুজ, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, খুলনা পাওয়ার, পিপলস ইন্স্যুরেন্স, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, স্কয়ার ফার্মা ও এসএস স্টিল লিমিটেড।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১