ব্লক মার্কেটে ১৯৬ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১৯৬ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৮৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার ৪৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯৬ কোটি ২৯ লাখ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ১১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

রূপালী লাইফ ২২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আনোয়ার গ্যালভানাইজিং ১ কোটি ২৫ লাখ, বিকন ফার্মা ১ কোটি ৪৯ লাখ, বেক্সিমকো ১ কোটি, এমারেল্ড অয়েল ৪ কোটি ৯৯ লাখ, গ্রামীণফোন ২ কোটি ৫৯ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১ কোটি ৪৭ লাখ, লুবরেফ বিডি ৩ কোটি ১ লাখ, মীর আখতার ১ কোটি ৭ লাখ, আরডি ফুড ১ কোটি ২৫ লাখ, সাইফ পাওয়ারটেক ৬ কোটি ৫০ লাখ, সী পার্ল বীচ ৭ কোটি ৬৩ লাখ ও ইউনিয়ন ইন্স্যুরেন্স ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদন করেছে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০৪ জুন ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০