ব্লক মার্কেটে ২১টি কোম্পানি সাড়ে ১৪ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » ব্লক মার্কেটে ২১টি কোম্পানি সাড়ে ১৪ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২১টি কোম্পানি শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) জানা গেছে, কোম্পানিগুলোর ২৯ লাখ ৭১ হাজার ২৮৪টি শেয়ার ৬৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৪ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৭৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।

এছাড়া সামিট পাওয়ারের ৮ লাখ ১০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২১ লাখ ৫০ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫৯ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৭ লাখ ২০ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৫৩ লাখ ৩৬ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ৫ লাখ ২৫ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৮ লাখ ৬৩ হাজার টাকার, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৫ লাখ ৮৭ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টুর ৫ লাখ ৮০ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৩১ হাজার টাকার, ফাইন ফুডসের ৪২ লাখ ১৩ হাজার টাকার, ডিবিএইচের ৯০ লাখ ৮৬ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৯ লাখ ৪৩ হাজার টাকার, বেক্সিমকোর ৫ লাখ ৬৪ হাজার টাকার, বিকন ফার্মার ৩০ লাখ ৮০ হাজার টাকার, বারাকা পাওয়ারের ১ কোটি ৪৩ লাখ টাকার এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১১ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২০ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০