ব্লক মার্কেটে ২১ কোম্পানির ৩৬ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ব্লক মার্কেটে ২১ কোম্পানির ৩৬ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২১টি কোম্পানির পৌনে ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুলোর ১ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৩৭৮টি শেয়ার ৫৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৬ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে পিপলস ইন্স্যুরেন্সের।

এছাড়া ওয়ালটনের ১ কোটি ১৭ লাখ ৯৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৮০ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১১ লাখ ৭০ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার টাকার, সী পার্লের ১ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৫০ লাখ ৩২ হাজার টাকার, রিজেন্ট টেক্সটাইলের ৯ লাখ ৯০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৪ লাখ ৩৯ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫৫ লাখ ৩৫ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১ কোটি ৬ লাখ ৫ হাজার টাকার, আইসিবি তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ৭০ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ৬ লাখ ৮১ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৯ লাখ ৮৩ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ১০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১১ লাখ ১৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩৮ লাখ ৬৪ হাজার টাকার এবং আমান কটনের ৪২ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১