ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ২৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫০ লাখ ৩৫ হাজার ২৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৪ কোটি ১০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটি ৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
সিঙ্গারবিডি ৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সাউথইস্ট ব্যাংক ২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ, আনোয়ার গ্যালভানাইজিং, বারাকা পাওয়ার, বিকন ফার্মা, বেক্সিমকো, ড্যাফোডিল কম্পিউটার, ফাইন ফুডস, জেনারেশন নেক্সট, জিকিউ বলপেন, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, কে অ্যান্ড কিউ, এম.এল ডাইং, ওরিয়ন ফার্মা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, সায়হাম কটন, সী পার্ল বীচ, সিলভা ফার্মা, এসকে ট্রিমস, সাউথইস্ট ব্যাংক, সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০১ সেপ্টেম্বর , ২০২০।








