ব্লক মার্কেটে ২৪ কোম্পানির ৯৬ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ২৪ কোম্পানির ৯৬ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সোমবার (২৩ নবেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৮২১টি শেয়ার ৮৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯৬ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার টাকার ট্রাস্ট ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া আমান কটনের ৪৯ লাখ ৮৭ হাজার টাকার, এসিআইয়ের ৯ লাখ ৪৪ হাজার টাকার, এডিএন টেলিকমের ৩০ লাখ ১৪ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৬৫ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ৩৪ লাখ ৮০ হাজার টাকার, জিকিউ বলপেনের ২০ লাখ ১৭ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ২ কোটি ৩২ লাখ টাকার, জনতা ইন্স্যুরেন্সের ৬ লাখ ৩ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ১৬ লাখ ৯৫ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৪৬ লাখ ৫৮ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৭ লাখ ২২ হাজার টাকার, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ লাখ ৫০ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ১০ লাখ ৭২ হাজার টাকার, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭০ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ৭৫ লাখ ৪২ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩৫ লাখ ১৫ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫১ লাখ ৯৫ হাজার টাকার, এসকে ট্রিমসের ২ কোটি ৪ লাখ ৯৩ হাজার টাকার, সোনালী আঁশের ১৯ লাখ ৯৫ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৮ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ২৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১