ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ব্লক মার্কেটে ১২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ কোটি ৭১ লাখ ৩১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ১০ কোটি টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইটি কনসালটেন্টস । কোম্পানির ৭ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লাফার্জ হোলসিম ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৪ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ব্রাক ব্যাংক ১ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার, এক্সিম ব্যাংক ৩৮ লাখ ১৫ হাজার, ফাইন ফুডস ১৮ লাখ ৯৫ হাজার, ইনটেক লিমিটেড ৫ লাখ ২০ হাজার, লিগ্যাসি ফুটওয়্যার ২৯ লাখ ৫৫ হাজার, মুন্নু সিরামিকস ৭৫ লাখ ৫২ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইল ৩০ লাখ ৫০ হাজার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৭৩ লাখ ৭১ হাজার এবং ইউনাইটেড পাওয়ারের ৬৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








