ব্লক মার্কেটে ২৭ কোম্পানির ২১ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » ব্লক মার্কেটে ২৭ কোম্পানির ২১ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর ৭৫ লাখ ১০ হাজার ৫৫৯টি শেয়ার ৪৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১ কোটি ৩১ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ লাখ ১৩ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৬০ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের।

এছাড়া ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩৮ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৪ লাখ ৯১ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ৫ লাখ ৩৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৩ লাখ ২৭ হাজার টাকার, সিমটেক্সের ৬ লাখ ৩০ হাজার টাকার, সী পার্লের ১৫ লাখ ৮০ হাজার টাকার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৭ লাখ ২ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩২ লাখ ৫০ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ৩০ লাখ ৬ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩৮ লাখ ৪০ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৩৫ লাখ ৮২ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৬ লাখ ৪০ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১০ লাখ ৯৪ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ৬ লাখ ৬ হাজার টাকার, ইনটেকের ৪৯ লাখ ৩২ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ১৯ লাখ ৫৮ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৬ লাখ ৪৮ হাজার টাকার, ডিবিএইচের ৪৩ লাখ ৯২ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬ লাখ ৮০ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ১২ লাখ টাকার, বিবিএস কেবলসের ৫৬ লাখ ৯৯২ হাজার টাকার, বে লিজিংয়ের ১৭ লাখ ৭০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭ লাখ টাকার এবং একটিভ ফাইনের ১৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০