ব্লক মার্কেটে ২৯ কোম্পানি ৯৭ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ২৯ কোম্পানি ৯৭ কোটি টাকার লেনদেনপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক :ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯৭ কোটি টাকার লেনদেন হয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ২২ লাখ ২৯ হাজার ২১৭টি শেয়ার ৫৯ বার হাত বদলের মাধ্যমে ৯৭ কোটি ৫৪ লাখ ২১ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৫ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ কোটি ৬ লাখ ৭ হাজার টাকার ওরিয়ন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২২ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ নভেম্বর , ২০২১।








