ব্লক মার্কেটে ৩১ কোম্পানির ১৩৫ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৩১ কোম্পানির ১৩৫ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩ কোটি ৩ লাখ ৩৫ হাজার ২৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩৫ কোটি ২১ লাখ টাকা।

সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ম্যারিকো ২২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

রেনেটা ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, অ্যাপোলো ইস্পাত, বিডিথাই অ্যালুমিনিয়াম, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কনফিডেন্সড সিমেন্ট,ফ্যাস ফিন্যান্স, ফাইন ফুডস, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, খুলনা প্রিন্টিং, ম্যারিকো, এম.এল ডাইং, মুন্নু সিরামিকস, এমটিবি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ফিড মিলস, পিপলস ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ারফার্মা ও এসএস স্টিল লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ ডিসেম্বর , ২০২০।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১