ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির ১৭ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির ১৭ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫০ লাখ ৭ হাজার ৫২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি ১ লাখ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ওরিয়ন ফার্মা ১ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সাইফ পাওয়ারটেক ১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, একমি পেস্টিসাইডস, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বিবিএস, বিডিকম অনলাইন, বিডি ফিন্যান্স, বিডি থাই ফুড, বেক্সিমকো, বসুন্ধরা পেপার মিল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সেন্ট্রাল ফার্মা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জিবিবি পাওয়ার, জিকিউ বলপেন, কেডিএস এক্সেসরিজ, কাট্টালি টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, ফার্মা এইডস, আরডি ফুড, স্যালভো কেমিক্যাল, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড ডাইং, ইয়াকিন পলিমার ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৩ মার্চ , ২০২২।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১