ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির প্রায় ২৪ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির প্রায় ২৪ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির প্রায় ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৭৪ লাখ ৪৪ হাজার ৩৬০টি শেয়ার ৬৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৩ কোটি ৮৯ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সর। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭৫ হাজার টাকার বেক্সিমকোর এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।

এছাড়া এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫৭ লাখ ৯০ হাজার টাকার, বারাকা পাওয়ারের ১ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকার, বিডিকমের ৫ লাখ ৬৫ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৮৭ লাখ ৮ হাজার টাকার, বিডি থাইয়ের ২৫ লাখ ৮২ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৮৯ লাখ ৮২ হাজার টাকার, সিটি ব্যাংকের ৩৯ লাখ ৮৪ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৫ লাখ টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ১৬ লাখ ৩৭ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৬ লাখ ৮০ হাজার টাকার, ইভিন্স টেক্সটাইলের ১ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকার, হাক্কানি পাল্পের ২৩ লাখ ৫৯ হাজার টাকার, আইএফআইসির ১ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৬ লাখ ৫২ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৫ লাখ ১০ হাজার টাকার, মার্কেন্টােইল ব্যাংকের ৩৯ লাখ ৯০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৩৫ লাখ ৬৯ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ২১ লাখ ৭২ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৪৩ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৬ লাখ ২৬ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৭ লাখ ৯২ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকার, প্যারমাউন্ট টেক্সটাইলের ৯ লাখ ৯০ হাজার টাকার, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১৩ লাখ ২২ হাজার টাকার, সায়হাম কটনের ৫ লাখ ২ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৬৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৯ নবেম্বর , ২০২০।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০