ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির ১৩০ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির ১৩০ কোটি টাকার লেনদেনপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৩০ কোটি টাকার লেনদেন হয়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ সেপ্টেম্বর ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২ কোটি ৩১ লাখ ৫৩ হাজার ৪০৬টি শেয়ার ৬৬ বার হাত বদলের মাধ্যমে ১৩০ কোটি ৫৬ লাখ ২৭ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩১ কোটি ৭৭ লাখ ৬০ টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকার শাহজিবাজার পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ২৪ কোটি ৪৭ লাখ ৪৯ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ সি/ ২৬ সেপ্টেম্বর , ২০২১।








