ব্লক মার্কেটে ৩৮ কোম্পানির ৪১ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৩৮ কোম্পানির ৪১ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৭ লাখ ৪৫ হাজার ৭১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৫৪ লাখ টাকা।

আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

প্রভাতি ইন্স্যুরেন্স ৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এসকে ট্রিমস ৩ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, বিএটিবিসি, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি, ডিবিএইচ, ডেল্টা স্পিনার্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, ইনটেক লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, কেপিসিএল, ম্যারিকো, মীর আখতার হোসেন, মুন্নু সিরামিকস, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল ফিড মিলস, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, ন্যাশনাল টিউবস, পপুলার লাইফ, প্রগতি লাইফ, প্রিমিয়ার ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, রবি, সাইফ পাওয়ারটেক, সায়হাম কটন, সী পার্ল বীচ, শাহজিবাজার পাওয়ার, এসএস স্টিল, সামিট পাওয়ার ও ইউসিবি।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১