ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ব্লক মার্কেটে ১৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস শেয়ার। কোম্পানিটির মোট ১৩ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডরিন পাওয়ার। কোম্পানির ১৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ব্র্যাক ব্যাংক ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৫ কোটি ৪৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- এসিআই ২৬ লাখ ৫৮ হাজার, বঙ্গজ ৮ লাখ ২৪ হাজার, কনফিডেন্স সিমেন্ট ১৪ লাখ, ঢাকা ব্যাংক ২১ লাখ ৩৬ হাজার, ইফাদ অটোস ৬২ লাখ ৪০ হাজার, লিন্ডে বিডি ১৮ লাখ ৩৭ হাজার, মেঘনা পেট্রোলিয়াম ৭ লাখ ৪৯ হাজার, নাভানা সিএনজি ৮৬ লাখ ২ হাজার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৫১ লাখ ২০ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইল ৩৫ লাখ ৬ হাজার, রেকিট বেনকিজার ৪২ লাখ ৯৫ হাজার, রেনউইক যজ্ঞেশর ৮৬ লাখ ১৫ হাজার, সোনার বাংলা ইন্স্যুরেন্স ৮৫ লাখ ৮০ হাজার এবং শাহজিবাজার পাওয়ারের ১৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








