ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির ১০০ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির ১০০ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৪৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০০ কোটি ২৬ লাখ টাকা।

আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

জেনেক্স ইনফোসিস ১৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

পাইওনিয়র ইন্স্যুরেন্স ৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, বিবিএস কেবলস, বিডি অটোকার্স, বীকন ফার্মা, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন ক্যাবলস, জিপিএইচ ইস্পাত, লংকাবাংলা ফিন্যান্স, ম্যাকসন্স স্পিনিং, ম্যারিকো, মেট্রো স্পিনিং, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল হাউজিং, নর্দার্ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, ওয়াইম্যাক্স ইলেকটোডস, ওরিয়ন ই্নফিউশন, ওরিয়ন ফার্মা, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স,প্যারামাউন্ট টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, সিলকো ফার্মা, স্কয়ার ফার্মা ও ইউননাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩১ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১