ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Breaking News || সারাদেশ » ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার ব্লক মার্কেটে ১০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ কোটি ৪৫লাখ ৭০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৩০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাফার্জ হোলসিম। কোম্পানির ৪ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংক ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৮৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং ৩৯ লাখ ১০ হাজার, এক্সি ব্যাংক ৩৮ লাখ ৪০ হাজার, মুন্নু সিরামিকস ৮০ লাখ ৯২ হাজার, মুন্নু স্টাফলার্স ১ কোটি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩২ লাখ ৮১ হাজার, ওরিয়ন ইনফিউসন ১০ লাখ ৯২ হাজার ও প্যাসিফিক ডেনিমস এর ২৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








