ব্লক মার্কেটে ৪০ কোম্পানির ৪১ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৪০ কোম্পানির ৪১ কোটি টাকার লেনদেনপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪১ কোটি টাকার লেনদেন হয়েছে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ জানুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৪২ লাখ ৪৬ হাজার ৩০০টি শেয়ার ৬৬ বার হাত বদলের মাধ্যমে ৪১ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৮ কোটি ১৪ লাখ ১৬ টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার টাকার আনোয়ার গ্যালভানাইজিংয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭৬ লাখ ৭১ হাজার টাকার লেনদেন হয়েছে নিউ লাইন ক্লোথিংসের।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ জানুয়ারী , ২০২২।








