ব্লক মার্কেটে ৪১ কোম্পানির ৪১ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৪১ কোম্পানির ৪১ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৪ লাখ ৪১ হাজার ২১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৩৩ লাখ টাকা।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ জানুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

দ্য পেনিনসুলা চিটাগং ৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাজিং, বিএটিবিসি,বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআরএম স্টিল লিমিটেড, বেক্সিমকো ফার্মা, সিভিও পেট্রো কেমিক্যাল, ঢাকা ডাইং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, কর্ণফুলী ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস,নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল হাউজিং, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রাইম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সোস্যাল ইসলামী ব্যাংক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স,সোনারবাংলা ইন্স্যুরেন্স ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১২ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১