ব্লক মার্কেটে ৪১ কোম্পানির ৪২ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ব্লক মার্কেটে ৪১ কোম্পানির ৪২ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ৩৮ হাজার ৮৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ৫৪ লাখ টাকা।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩১ জানুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আনোয়ার গ্যালভানাইজিং ৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

পাওয়ার গ্রীড ৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, অগ্নি সিস্টেমস, আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স,বিডি ল্যাস্পস, বিকন ফার্মা, বেক্সিমকো, বসুন্ধরা পেপার মিল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবল, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জিপিএইচ ইস্পাত, জিএসপি ফিন্যান্স, হামিদ ফেব্রিক্স, ইসলামী ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টি, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,ফার্মা এইডস, ফনিক্স ফিন্যান্স, পাওয়ার গ্রীড, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স,প্যারামাউন্ট টেক্সটাইল,কুইন সাউথ টেক্সটাইল, আরডি ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও স্যালভো কেমিক্যাল লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৩১ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১