ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির ৭৪ লাখ টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির ৭৪ লাখ টাকার লেনদেনপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানির ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র চার কোম্পানির লেনদেন হয়েছে ৫৬ কোটি টাকার বা ৭৬ শতাংশ।
আজ মঙ্গলবার (২২ জুন) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৯০ লাখ ৩৪ হাজার ৯৪০টি শেয়ার ৮৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭৪ কোটি ১২ লাখ ৮৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৫ কোটি ৭১ লাখ ৪৪ হাজার টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৭৯ লাখ ২৬ হাজার টাকার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ৬৩ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন হয়েছে জেনেক্সের।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ জুন , ২০২১।








