ব্লক মার্কেটে ৪ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Breaking News || জাতীয় » ব্লক মার্কেটে ৪ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ব্লক মার্কেটে ৬ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির মোট ২ কোটি ২৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানির ৯১ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
আরডি ফুড মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৫৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- গ্রামীণ ফোন ৩৬ লাখ ৯০ হাজার, সিঙ্গার বিডি ১০ লাখ ৫০ হাজার এবং ভিএফএস থ্রেড ২০ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








