ব্লক মার্কেটে ৪ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৪ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ১২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮ লাখ ২০ হাজার ১৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৯৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যমুনা অয়েল লিমিটেডের।
শাহজিবাজার পাওয়ার কোম্পানি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এএফসি অ্যাগ্রো, আমান ফিড, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, ইনটেক, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও এসকে ট্রিমস লিমিটেড।








