ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ১৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৬ লাখ ৯ হাজার ৮৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৫ কোটি ৩৩ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের।
ব্যাংক এশিয়া ৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন ৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, ইন্ট্রাকো রিফুয়েলিং, লাফার্জহোলসিম, এমএল ডাইং, নর্দার্ণ জুট, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ইসলামী লাইফ, রেনেটা, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিক ও উত্তরা ব্যাংক লিমিটেড।








