ব্লক মার্কেটে ৫ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৫ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ব্লক মার্কেটে ৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে নূরানী ডায়িংয়ের শেয়ার। কোম্পানিটির মোট ৩ কোটি ৪৯ লাখ ৭৫ হাজর টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স । কোম্পানির ১ কোটি ১০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
প্যারামাউন্ট টেক্সটাইল ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ২১ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স ৫ লাখ ১ হাজার, আইডিএলসি ১৮ লাখ ৬০ হাজার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১১ লাখ ৯০ হাজার, রেনউইক যজ্ঞেশর ৬ লাখ ৮০ হাজার এবং সামিট এলায়েন্স পোর্ট ৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








