ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা
স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির। কোম্পানিটির মোট ৪৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে কনফিডেন্স সিমেন্ট। কোম্পানির ৮ কোটি ৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ৪ কোটি ৪৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ব্লকে অন্যান্য কোম্পানিগুলো লেনদেন করেছে – ব্র্যাক ব্যাংক ৪৭ লাখ ৫৯ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইলস লিমিটেড ১ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার, রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড ১৫ লাখ ৩০ হাজার, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ ৯৭ লাখ ১২ হাজার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১ কোটি ৩৮ লাখ ৩২ হাজার ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ১৪ লাখ ১৫ হাজার টাকার।








