ব্লক মার্কেটে ৬ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৬ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২০ লাখ ১৯ হাজার ৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ২৪ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সামিট পাওয়ার লিমিটেডের।
রিং শাইন টেক্সটাইল ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইল ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, গ্লাক্সোস্মিথক্লাইন, ন্যাশনাল পলিমার, অলিম্পিক অ্যাক্সেসরিজ ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।








