ব্লক মার্কেটে ৭ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৭ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার ব্লক মার্কেটে ১২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৫ লাখ ৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ম্যাকসন স্পিনিং। কোম্পানিটির মোট ১ কোটি ১৬ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে মুন্নু সিরামিক। কোম্পানির ৯৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
এসকে ট্রিমস মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৯৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- বাংলাদেশ সাবমেরিন কেবল ৭ লাখ ৬০ হাজার, গ্রামীণ ফোন ৭৮ লাখ ৬০ হাজার, মুন্নু স্টাফলার্স ৫৫ লাখ ৯৯ হাজার, প্যাসিফিক ডেনিমস ১৩ লাখ ২ হাজার, প্রভাতি ইন্স্যুরেন্স ৭ লাখ ৯০ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইল ৭৪ লাখ ১২ হাজার, সিমটেক্স ২৯ লাখ ৪৯ হাজার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।








