ব্লক মার্কেটে ৮৪ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ব্লক মার্কেটে ৮৪ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৭০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৪ কোটি ৭১ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেডের।
বেক্সিমকো ফার্মা ২০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় স্থানে থাকা রেনেটা ৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ, বারাকা পাওয়ার, ব্রাক ব্যাংক, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো ফার্মা, দেশ গার্মেন্টস, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ইন্দো-বাংলা ফার্মা, জেএমআই সিরিঞ্জ, লিগ্যাসি ফুটওয়্যার, লাফার্জহোলসিম, ম্যারিকো, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, নাহি অ্যালুমিনিয়াম, নিটল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, পাইনিয়র ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রেনেটা, রিপাবলিক ইন্স্যুরেন্স, সায়হাম কটন, সন্ধানী ইন্স্যুরেন্স, সি পার্ল বীচ, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।








