ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৬ লাখ ৭৬ হাজার ৮০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ৭০ লাখ ১ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের শেয়ার। এই কোম্পানি ৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
এসকে ট্রিমস ২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কপারটেক ইন্ডাস্ট্রিজ, ড্যাফোডিল কম্পিউটার্স, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, এসএস স্টিল ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।








