ব্লক মার্কেেট ১৮ কোম্পানির ১৩ কোটি টাকা লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেেট ১৮ কোম্পানির ১৩ কোটি টাকা লেনদেনপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৩ কোটি টাকার লেনদেন হয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৬ লাখ ৭৬ হাজার ৯১০টি শেয়ার ২৮ বার হাত বদলের মাধ্যমে ১৩ কোটি ৪১ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে সোনালী পেপারের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার টাকার লেনদেন হয়েছে বিএসআরএম লিমিটেডের।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৮ অক্টোবর , ২০২১।








