বয়ফ্রেন্ডকে নিয়ে অভিনব শরীরচর্চা সুস্মিতার

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » বয়ফ্রেন্ডকে নিয়ে অভিনব শরীরচর্চা সুস্মিতার

sushmitaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তেতাল্লিশেও সুপারফিট সুস্মিতা। নিয়মিত শরীরচর্চা করে নিজেকে দারুণ ফিট রেখেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে প্রেমিককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ছবিতে প্রেমিক রোহমান শলকে আলিঙ্গন করে আছেন সুস্মিতা সেন। দেখা যাচ্ছে, শরীরচর্চায় ব্যস্ত সুস্মিতা-রোহমান। এর আগে দিলবার গানের রিমিক্সের তালে তালে শরীরচর্চা করে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, প্রেমিক র‌্যাম্প মডেল রোহমান শলের সঙ্গে সুস্মিতা সেনের প্রেম বেশ জমে গেছে। তাদের বিয়ে নিয়ে নানা কথা শোনা গেলেও ৪৩ বছরের সুস্মিতা সেন বলেছিলেন, ‘বিয়ে নয়, রোমান্স করছি।’ এবার রোহমানের জন্মদিনে ভালোবাসা যেন আরও উজাড় করে দিলেন ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা।

গত শুক্রবার ছিল প্রেমিক রোহমান শলের জন্মদিন। প্রেমিকের সবাইকে সাক্ষী রেখে সামাজিক যোগাযোগমাধ্যমেও একবার প্রেম নিবেদন করলেন সুস্মিতা। প্রেমিকের জন্মদিনে ভালোবাসা উজাড় করে দিয়েছেন। ছবি শেয়ারের সামাজিক যোগযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে রোহমানকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ছবিতে প্রেমিককে আলিঙ্গন করে আছেন সুস্মিতা সেন। রোহমান শল সাবেক বিশ্ব সুন্দরীকে কোলে তুলে নিয়েছেন।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুস্মিতা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার রোহ। বিশ্বের সব আনন্দে ভরে উঠুক তোমার জীবন। দুটি হৃদয় এক হয়ে যাচ্ছে। কী দারুণ একটা বছর অপেক্ষা করছে আমাদের জন্য। অনেক অনেক ভালোবাসা। ভালো ও সুস্থ থেকো।’ তাদের ব্যায়ামের দুর্দান্ত ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিওতে প্রেমিকের সঙ্গে শরীরচর্চায় ব্যস্ত সুস্মিতা।

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলতে ভালবাসেন না। প্রেমের সম্পর্কের কথা ভক্তদের জানিয়েছেন প্রতিবারই। আর সকলকে সাক্ষী রেখে সোশ্যাল মিডিয়ায় আরও একবার প্রেম নিবেদন করলেন সুস্মিতা সেন। গত বছর থেকেই রহমান শলের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল শিরোনামে। অনুষ্ঠান থেকে বিয়ে বাড়ি, সব জায়গাতেই তাদের একসঙ্গে দেখা গিয়েছে। এমনকি এ-ও শোনা গিয়েছিল, শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারা। যদিও সেসব গুজব উড়িয়ে দিয়ে প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী জানান, আপাতত বিয়ের ভাবনা নেই। তবে প্রেম করছেন চুটিয়ে। এবার বয়ফ্রেন্ডের জন্মদিনে তার প্রতি ভালবাসা উজার করে দিলেন সুস্মিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০