ভবিষ্যতে বিদেশীদের বিনিয়োগ বাড়বে : বিএসইসি চেয়ারম্যান

প্রচ্ছদ » Uncategorized » ভবিষ্যতে বিদেশীদের বিনিয়োগ বাড়বে : বিএসইসি চেয়ারম্যান

pm - bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের শেয়ারবাজার বিদেশীদের কাছে আকৃষ্ট হয়ে উঠেছে। যার ফলে চীনা কনসোর্টিয়াম ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হয়েছে। একইভাবে ভবিষ্যতে বিদেশীদের বিনিয়োগ বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

আজ বুধবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২৫তম রজতজয়ন্তী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিশেষ অতিথি হিসাবে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিএসইসি চেয়ারম্যান বলেন, নানা সংস্কারের মাধ্যমে শেয়ারবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। এতে শেয়ারবাজারের ভিত্তি অনেক মজবুত হয়েছে। এমতাবস্থায় শেয়ারবাজারের গতিপথ রোধ করা সম্ভব হবে না। তিনি আরো বলেন, শেয়ারবাজার সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যাতে দোষীদের শাস্তির আওতায় আনা সহজ হয়। এছাড়া আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আনয়নের লক্ষ্যে ফাইন্যান্সিয়াল রির্পোটিং কাউন্সিল গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০