ভাটারায় অস্ত্র ও ৫ শতাধিক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রচ্ছদ » Uncategorized » ভাটারায় অস্ত্র ও ৫ শতাধিক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

joniনিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারা এলাকা থেকে নাইন এমএম পিস্তল, ১০ রাউন্ড ও ৫ শতাধিক ইয়াবাসহ মো. জনি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার রাতে নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো অঞ্চলের উত্তরা জোনের পরিদর্শক মাসুদুর রহমানের নের্তৃত্বে একটি দল ওই এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।

উত্তরা জোনের পরিদর্শক মাসুদুর রহমান জানান, গোয়েন্দা তথ্য ছিল ভাটারায় ইয়াবা ব্যবসা করে আসছিল জনি নামে এক মাদক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর ঠিকানা পাওয়ার পর অভিযান চালানো হয়। বাসার ভেতর থেকে দরজা খুলছিল না। পরে দরজা ভাঙ্গার চেষ্টা করলে মাদক ব্যবসায়ী মো. জনি অস্ত্র নিয়ে বেড়িয়ে আসে।

তিনি বলেন, আমরা নিরস্ত্র বিষয়টি আঁচ করতে পেরেই জনি অস্ত্র নিয়ে বেড়িয়ে আসে। আরেকটু এদিক সেদিক হলে হয়তো আমাদের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটতে পারতো। কিন্তু কৌশল খাটিয়ে তাকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই।

মাসুদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি জানিয়েছে, দীর্ঘদিন ধরে সে ওই এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিল। সেলিম নামে এক ব্যক্তির তার ইয়াবার জোগানদাতা। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার জনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাটারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১