ভাটারায় বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার, আটক ৫

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ভাটারায় বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার, আটক ৫

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীর ভাটারা থানার ১০০ ফিট নূরেরচালা এলাকায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

সোমবার (১২ জুলাই) ভোর থেকে সাঈদনগর নূরেরচালা এলাকার একটি বাসায় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল অভিযান শুরু করে।

গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, অভিযানে ৪০ লাখ টাকার সমমূল্যের জাল নোট উদ্ধারসহ জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘কোরবানির ঈদকে ঘিরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জাল টাকার কারবার শুরু করেছে। আমাদের গোয়েন্দা কার্যক্রমের মধ্যেই ভাটারায় এই জাল টাকার কারখানার সন্ধান মেলে। সেখান থেকে ৪০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১২ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০