ভারতের প্রধানমন্ত্রী হবেন ঐশ্বরিয়ার মেয়ে!

প্রচ্ছদ » Uncategorized » ভারতের প্রধানমন্ত্রী হবেন ঐশ্বরিয়ার মেয়ে!

oissoriar mayপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বলিউড তারকা ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির মেয়ে আরাধ্য ভারতের প্রধানমন্ত্রী হবে ভবিষ্যৎবাণী করেছেন হায়দরাবাদের ডি জ্ঞানেশ্বর নামের একজন জ্যোতিষী। অমিতাভ বচ্চনের এই নাতনির বয়স এখন মাত্র ৭ বছর।

রোববার হায়দরাবাদে সংবাদ সম্মেলন করে বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যর ব্যাপারে নিজের এই ভবিষ্যদ্বাণীর কথা জানান ডি জ্ঞানেশ্বর। তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই ভাববার কিছু নেই। কারণ ভারতের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবেন আরাধ্য। এর জন্য আগে আরাধ্যর নাম পরিবর্তন করতে হবে। তার নতুন নাম রাখতে হবে রোহিনী।

জ্যোতিষীর এই ভবিষ্যদ্বাণী বিশ্বাস করে আরাধ্যর নাম পরিবর্তন করা হবে কি না, সে ব্যাপারে এখনো কিছু জানায়নি বচ্চন পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ডি জ্ঞানেশ্বর একজন নামী জ্যোতিষী। হায়দরাবাদ শহরে তার কার্যালয়। তার ভবিষ্যদ্বাণীর ব্যাপারে সাধারণ মানুষের নাকি আস্থা আছে। কারণ, এর আগে তিনি এমন কিছু ভবিষ্যদ্বাণী করেছেন, যা পরে বাস্তবে রূপ পেয়েছে। ফলে মানুষের বিশ্বাস ও আস্থা তৈরি হয়েছে তার ওপর।

রবিবারের সংবাদ সম্মেলনে ডি জ্ঞানেশ্বর দাবি করেন, চিরঞ্জীবী আর রজনীকান্ত যে রাজনৈতিকভাবে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী হবেন, সে কথাও নাকি তখন তিনি বলেছিলেন।

সংবাদ সম্মেলনে ডি জ্ঞানেশ্বর আরও জানিয়েছেন, ২০১৯-এর নির্বাচনে আবারো জিতে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। রজনীকান্ত হবেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প আরও পাঁচ বছর মার্কিন প্রেসিডেন্টের পদে থাকবেন। এমনকি ২০২৪-এ নাকি ভারত-পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধ হবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০