ভারতে বজ্রঝড়ে নিহত ১১

প্রচ্ছদ » Uncategorized » ভারতে বজ্রঝড়ে নিহত ১১

india-bristyপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা ও আশেপাশের জেলাগুলোতে আচমকা প্রচণ্ড বজ্রঝড়ে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে অনেকেই গাছ ভেঙে এবং ভবন ধসে পড়ে মারা যান। এছাড়া বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদের মধ্যে চারজন কোলকাতায়, পাঁচজন হাওড়াতে এবং একজন হুগলি ও একজন বাঁকুড়া জেলায় মারা যান বলে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রতি ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে বাতাস বইতে থাকে। শত শত গাছ ভেঙে পড়ার পর রাস্তায় সড়ক চলাচল মারাত্মক বিঘ্ন হয়।

কর্মকর্তারা বলছেন, বজ্রসহ বৃষ্টির ব্যাপারে আগেই পূর্বাভাস ছিল তবে এতবেশি বাতাসের গতি থাকবে তেমন কোনো ধারণাই ছিল না। বজ্রসহ ঝড়ের সঙ্গে এত বেশি বাতাসের গতি গত কয়েক দশকেও দেখা যায়নি।

সূত্র : বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০