ভারত থেকে গম আমদানিতে বাধা নেই: বাণিজ্যমন্ত্রী

প্রচ্ছদ » Uncategorized » ভারত থেকে গম আমদানিতে বাধা নেই: বাণিজ্যমন্ত্রী

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ভারত গম রপ্তানি বন্ধ করলেও বাংলাদেশের বড় বড় আমদানিকারকরা চাইলে ১০০ ভাগ আমদানিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ভারতের গম রপ্তানি বন্ধ বাংলাদেশের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

জিটিজি পদ্ধতিতে আনা যাবে। দেশে গমের ‘এনাফ’ (যথেষ্ট) মজুদ আছে বলেও জানান তিনি।
বুধবার (১৯ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির ২য় সভা শেষে তিনি এ কথা বলেন।

গম নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কয়েকদিন ধরে একটা কথা বাজারে বাতাসে উড়ছে যে, ভারত গম রপ্তানি বন্ধ করে দিয়েছে। এজন্য বাজারে গমের দামে প্রভাব পড়তে শুরু করেছে। কিন্তু কথাটি একেবারেই ঠিক নয় আমাদের জন্য। ভারত রপ্তানি বন্ধ করেছে অনান্য দেশের। আমি হাই কমিশনারের সঙ্গে কথা বলেছি, উনিও একটা প্রেস কনফারেন্স দিয়েছেন যে, জিটুজি বন্ধ করা হয়নি, সরকার লেভেলে যত খুশি আনা যাবে।

এমনকি প্রতিবেশী দেশ হিসেবে যারা বড় বড় আমদানিকারক আছেন চাইলে চিঠি দিয়ে অনুমিত নিতে পারবেন। পুরোপুরি (১০০ ভাগ) আমদানিতে কোনো বাধা নেই৷ যার জন্য ভারত থেকে নিষেধাজ্ঞা আমাদের ওপর প্রভাব বিস্তার করবে না বলেন তিনি।

টিপু মুনশি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী মেঘ দেখলেই বলে ঝড় এসে গেল। সেটা কিন্তু নয়। তাছাড়া আমাদের দেশে এই মুহূর্তে গমের যে পরিমাণ মজুদ আছে আমরা তাতে কোনো ভয়ের আশঙ্কা করি না। আমাদের পর্যাপ্ত গম মজুদ রয়েছে। আমাদের এনাফ গম রয়েছে। ভারতের রপ্তানি বন্ধে কোনো ভাবেই আমাদেরওপর প্রভাব বিস্তার করবে না।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৮ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১