ভারী বর্ষণ : চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৩৫

প্রচ্ছদ » Uncategorized » ভারী বর্ষণ : চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৩৫

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : চট্টগ্রামে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শিশু, সেনা কর্মকর্তাসহ সেনা সদস্য রয়েছে। এদের মধ্যে রাঙামাটিতে ২০, চটগ্রামে ৭ ও বান্দরবানে ৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এখনো উদ্ধারকাজ চলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারী বর্ষণের কারণে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে জেলার কালাঘাটা, আঁগাপাড়া ও লেবুঝিড়ি জেলেপাড়ায় এ ঘটনা ঘটে।

বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্বপন কুমার ঘোষ পাহাড় ধসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ২ সেনা কর্মকর্তাসহ ৬ সেনা সদস্য রয়েছে বলে জানা গেছে। পাহাড় ধসের কারণে রাঙামাটি ও বান্দরবানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বান্দরবানে নিহতরা হলেন কালাঘাটা এলাকায় কলেজ শিক্ষার্থী রেবা ত্রিপুরা, জেলার আঁগাপাড়া এলাকার একই পরিবারের শিশু লতা বড়ুয়া, মিতু বড়ুয়া, শুভ বড়ুয়া। এছাড়াও লেবুঝিড়ি জেলেপাড়া এলাকায় কামরুন নাহার ও সুপ্রিয়া।

নিহত রেবা ত্রিপুরার বন্ধু বলেন, কক্ষে একই সঙ্গে ছিলাম। হঠাৎ করে পাহাড়ের মাটি আমাদের ঘরে ঢুকে পড়ে । আমি বেঁচে গেলেও রেবা মাটিতে চাপা পড়ে।
বান্দরবানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্বপন কুমার ঘোষ বলেন, ঘটনার সময় সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। পাহাড়ের মাটি ধসে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে জেলা ও উপজেলা প্রশাসন মাইকিং করে পাহাড়ের পাদদেশ থেকে সবাইকে নিরাপদে সরে যেতে বলছে। ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যাওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০