ভালোবাসা দিবসে শাকিব-বুবলীর পাসওয়ার্ড

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ভালোবাসা দিবসে শাকিব-বুবলীর পাসওয়ার্ড

password sakibপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ‘হিরো: দ্য সুপারস্টার’ চলচ্চিত্র প্রযোজনা দিয়ে ২০১৪ সালে প্রযোজক হিসেবে যাত্রা করেন চিত্রনায়ক শাকিব খান। এরপর ‘পাসওয়ার্ড’ নির্মাণ করেন এ নায়ক। ছবিটি গেল বছরের রোজা ঈদ উপলক্ষে ৫ জুন মুক্তি পায় সারা দেশের ১৭৭টি প্রেক্ষাগৃহে।

নকল গল্পের ছবি হিসেবে দারুণ সমালোচিত হলেও এ ছবি শাকিব ভক্তদের কাছে সাড়া পায়। বেশ ভালো ব্যবসাও করে। অ্যাকশান ধাঁচের গল্পে ‘পাসওয়ার্ড’ পরিচালনা করেছেন মালেক আফসারী। এখানে শাকিবের বিপরীতে রয়েছেন বুবলী।

এবার ছবিটি প্রচার হতে চলেছে টিভির পর্দাতেও। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে হবে ‘পাসওয়ার্ড’র। ছবিটি কোনো বিরতি ছাড়াই চ্যানেল আই দেখানো হবে বলে নিশ্চিত করেছে চ্যানেল আই।

‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, শিবা শানু, অমিত হাসান, মিশা সওদাগর, ডন, সাংকো পাঞ্জা প্রমুখ।

২০১৯ সালের ১ মার্চ ঢাকায় ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। এদিনই ঢাকার প্রিয়াঙ্কা শুটিং স্পটে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক চিত্র ধারণ শুরু হয়। এরপর দেশের বিভিন্ন লোকেশন ও তুুরস্কের রাজধানী ইস্তাম্বুল, আলাতোনিয়া, কাপাডোকিয়া, পামুকালসহ বিভিন্ন স্থানে এই ছবির শুটিং হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০